আসন্ন সিলেট জেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সরগরম সিলেট জেলা বিএনপি।
সিলেট জেলা বিএনপি আগামীর অভিভাবক কে হবেন তা নিয়ে সিলেট জেলা বিএনপির নেতাকর্মী ছাড়াও দলের শীর্ষ নীতিনির্ধারকদের মধ্যে অনেক সমীকরণ তৈরি হচ্ছে।
তবে সব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। সব মহলে উনার গ্রহণযোগ্যতা বিবেচনায় সিলেট এবং কেন্দ্রী সাধারণ সম্পাদকের পছন্দের তালিকায় রেখেছে।
এদিকে নেতাকর্মীদের একটাই প্রত্যাশা ত্যাগী এবং নির্যাতিত নেতা আব্দুল আহাদ খান জামাল সাধারণ সম্পাদক হলে নেতাকর্মীদের মধ্যে নতুন প্রানের সন্চার হবে এবং দল আরোও গতিশীল হবে।
উল্লেখ্য আব্দুল আহাদ খান জামাল নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানের সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।