বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম লন্ডন সফরে আসেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ (সরফু)।
এ উপলক্ষে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে তাঁকে আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু।যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য শহিদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, 
এসময় আরোও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সদস্য শেখ সাদেক আহমেদ, শেখ আতিকুর রহমান, আবু সাঈদ চৌধুরী শাকিল,তুহিন মুল্লা, কামরুজ্জামান চৌধুরী, কনক আহমেদ, পিনাক রহমান, আলাল আহমেদ সহ অনেকেই।
শরফরাজ আহমেদ শরফু উনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশ ক্রিকেট আরোও গতিশীল হবে, এগিয়ে যাবে এবং একদিন বাংলাদেশের জন্য বিশ্বকাপ শিরোপা জিতে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।