খালেদ চৌধুরী’র স্বদেশ প্রত্যাবর্তন, লন্ডনে সংবর্ধনা ৮ ডিসেম্বর ।

যুক্তরাজ্য বিএনপির সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা খালেদ চৌধুরী দীর্ঘ ১৭ বছর পর আগামী ১৮ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭,০০ ঘটিকার সময় Maedah Banqueting Hall 100 Greenfield Road E1 1EJ হলে তাঁর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে যুক্তরাজ্য জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সভা গত সোমবার ১৭ নভেম্বর লন্ডনে জাইমা পাঠাগারে বিএনপি নেতা জনাব আমিনুর রহমান আকরাম এর সভাপতিত্বে এবং লন্ডন মহানগর বিএনপি নেতা ব্যারিস্টার মোহাম্মদ শাহনেয়াজ জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ।
অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোঃ তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবেদ রাজা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন. ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল. যুক্তরাজ্য বিএনপির নেতা সোহেল আহমেদ সাদিক. লন্ডন মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ. বিএনপি নেতা মাহবুব খান নোমান. লন্ডন মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক সোহেল আহমেদ. ইস্ট বিএনপির সহ সাধারণ সম্পাদক মান্না চৌধুরী. জহিরুল হক জামান. নজরুল ইসলাম মাসুক. দেলেয়ার হোসেন.আমির হোসেন. শেরওয়ান আলী. আল মামুন. যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক সুহেদুল হাসান. শাকিল আহমেদ. গোলাম আমবিয়া.মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজা. হালিমুল ইসলাম হালিম. ইফতেখার হোসেন চৌধুরী সাকী. মোঃ গালিব আল শোয়ইব. মো:শাহরিয়ার বিন আরিফ আকিব. প্রমুখ।

You might also like