সন্ত্রাসী হামলায় আহত জুলাই যোদ্ধা, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রিপন চৌধুরীকে দেখতে ও তার চিকিৎসার খোঁজ খবর নিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।
উল্লেখ্য যে, নিজের অসুস্থ মেয়েকে মাউন্ট এডোরা হাসপাতাল থেকে আনতে যাওয়া রিপনের উপর গত পরশু রাতে পরিকল্পিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। দুর্বৃত্তরা হাসপাতালে ডুকে একজন অসুস্থ মেয়েকে আনতে যাওয়া পিতার উপর আক্রমণ করতে পারে ভাবতে পারেনি কেউ।
অবিলম্বে রিপনের উপর পরিকল্পিত হামলাকারী দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবি জানান আব্দুল আহাদ খান জামাল।
তিনি রিপনের আশু সুস্থতা কামনা করেন এবং তার অবুঝ সন্তান সহ পরিবারকে ধৈর্য্য ধারনের আহ্বান জানান ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন লন্ডন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক আহমেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুফায়েল চৌধুরী উজ্জ্বল,সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক মোস্তাফিজুর রহমান, শাহ জালাল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ রাদেক, যুবদল নেতা ময়নুল ইসলাম প্রমুখ ।