সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা নিয়োগ অবৈধ ঘোষণা করায় যুক্তরাজ্য বিএনপি নেতাদের কৃতজ্ঞতা প্রকাশ।
সিলেট মহানগর বিএনপিতে অবৈধ ভাবে ৩জন উপদেষ্টা অন্তর্ভুক্তি করা হলে লন্ডন সহ সারাদেশে তুমুল সমালোচনা শুরু হয়। ৩দন উপদেষ্টার মধ্যে ২ জন লন্ডন এবং একজন আমেরিকা থেকে অন্তর্ভুক্তি করা হয়। ত্যাগিও নির্যাতিত নেতাদের মূল্যায়ন না করে এ অন্তর্ভুক্তির বিরুদ্ধে তুমুল সমালোচনা শুরু হলে বিএনপি নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ এবং সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর হস্তক্ষেপে তা অবৈধ ঘোষণা করা হলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুক্তরাজ্য বিএনপির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম মামুন, মিছবাউজ্জামান সুহেল, ফকরুল ইসলাম বাদল, মো: ছালেহ গজনবী, বিএনপি নেতা এড: খলিলুর রহমান, মো: মোহন, এ্যড: লিয়াকত আলী, কামাল মিয়া, মো:সেলিম হোসেন, খয়রুল ইসলাম, আরিফ মাহফুজ, নুরুল আমিন আকমল, শেখ সাদেক, আব্দুস সামাদ রাজ, আপ্তারুজ্জামান চৌধুরী সেজু সহ অনেকেই।