আসন্ন সিলেট জেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সরগরম সিলেট জেলা বিএনপি।
সিলেট জেলা বিএনপি আগামীর অভিভাবক কে হবেন তা নিয়ে সিলেট জেলা বিএনপির নেতাকর্মী ছাড়াও দলের শীর্ষ নীতিনির্ধারকদের মধ্যে অনেক সমীকরণ তৈরি হচ্ছে।
তবে সব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। সব মহলে উনার গ্রহণযোগ্যতা বিবেচনায় সিলেট এবং কেন্দ্রী সাধারণ সম্পাদকের পছন্দের তালিকায় রেখেছে।
এদিকে নেতাকর্মীদের একটাই প্রত্যাশা ত্যাগী এবং নির্যাতিত নেতা আব্দুল আহাদ খান জামাল সাধারণ সম্পাদক হলে নেতাকর্মীদের মধ্যে নতুন প্রানের সন্চার হবে এবং দল আরোও গতিশীল হবে।
উল্লেখ্য যে, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বর্তমান জেলা বিএনপির সদস্য ( যুগ্ম সম্পাদক পদমর্যাদা) দায়িত্বে রয়েছেন। তিনি এর আগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আহবায়ক কমিটির সদস্য, এবং ছাত্র রাজনীতির সময়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ( জুয়েল – হাবিব – রাজিব কমিটি) ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ( টুকু- আলীম – খোকন কমিটি) হিসাবে দায়িত্ব পালন করেন।
ওয়ান ইলেভেনের কঠিন সংকটময় সময়ে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি যখন দেশের বাইরে ছিলেন, অনেকেই যখন দায়িত্ব পালনে অপারগ ছিলেন তখন তিনি সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এর পুর্বে বিভিন্ন সময়ে তিনি সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি, আহবায়ক কমিটির প্রথম সদস্য, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, পিপিএম উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও মাইজগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন।
জুলাই আন্দলোনে সিলেটে কারফিউ ভেঙে প্রথম মশাল মিছিল হয় আব্দুল আহাদ খান জামাল এর নেতৃত্বে।